Advertisement Banner

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: ফেসবুক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক গোপন ব্যালট ভোটে তিনি জয়লাভ করেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত এই মর্যাদাপূর্ণ পদের নির্বাচনে ১৯০টির মধ্যে বাংলাদেশ ৯৯টি ভোট পেয়ে বিজয়ী হয়।

ড. খলিলুর রহমানের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের অভিজ্ঞ কূটনীতিক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস কাকৌরিস।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু হলে বর্তমান সভাপতি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন খলিলুর রহমান। পরবর্তী এক বছর এই পদে দায়িত্ব পালন করবেন তিনি।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী প্রতি বছর পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে আবর্তনের ভিত্তিতে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত করা হয়।

১৯৮৬-৮৭ সালে ৪১তম অধিবেশনে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী এই পদে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ চার দশক পর ড. খলিলুর রহমানের এই বিজয় বিশ্বমঞ্চে বাংলাদেশের কূটনীতির জন্য একটি বড় মাইলফলক।

সম্পর্কিত