চরচা প্রতিবেদক

গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদক জানায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার টেন্ডার কার্যক্রমে পছন্দের ঠিকাদারদের কাছ থেকে ১০ থেকে ১৫ শতাংশ হারে কমিশন গ্রহণের অভিযোগের অনুসন্ধান শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, শেখ ফজলুল করিম সেলিম জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা দায়ের করেছেন।
এছাড়া তার পরিবারের সদস্যদের নামে-বেনামে আরও সম্পদ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দিয়েছে।
যাদের বিরুদ্ধে এ নির্দেশনা দেওয়া হয়েছে তারা হলেন, মিসেস ফাতেমা সেলিম (স্ত্রী), শেখ ফজলে ফাহিম (পুত্র), শেখ ফজলে নাঈম (পুত্র) এবং শেখ আমেনা সুলতানা সোনিয়া (কন্যা) এবন তার স্বামী মশিউল হক চৌধুরী।
দুদকের উপপরিচালক মো.খায়রুল হক মামলাটি দায়ের করেন। বিষয়টি সম্পর্কে দুদক জানিয়েছে, সংশ্লিষ্টদের সম্পদ বিবরণী পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার বিষয়ে পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।