চরচা ডেস্ক

সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার রাজধানীর খামারবাড়িতে এক বিদায় সংবর্ধনায় এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, “সার সংকট কাটিয়ে ওঠাসহ বন্যা কবলিত এলকার ক্ষতি মোকাবেলা করে কৃষিখাত এখন আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। বর্তমানে সারের মজুদ যেকোন সময়ের চেয়ে ভালো। কৃষিপণ্যের মূল্যও সহনশীল পর্যায়ে আছে।”
উপদেষ্টা আরও বলেন, “কৃষির প্রণোদনা সঠিকভাবে দিতে হবে।"
কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর গত দেড় বছরে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষিখাতকে টেকসই ও প্রকৃত অর্থে কৃষকবান্ধব করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন উপদেষ্টা।
কৃষকবান্ধব প্রকল্প গ্রহণ, ভর্তুকির অর্থ যথাযথভাবে ব্যবহার, সারের ব্যবহার কমানো এবং সরকার নির্ধারিত দরে সার বিক্রি কঠোরভাবে নজরদারির আহ্বান জানান উপদেষ্টা।
আরও উপস্থিত ছিলেন, কৃষি সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান।