চরচা প্রতিবেদক

ঢাকার কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে।
আগামী ২১ জুন শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আসামিপক্ষের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত আজ মঙ্গলবার এ দিন ঠিক করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিন মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল। সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করা হয়। তবে তাদের পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবীরা।
সালমান এফ রহমানের আইনজীবী সজিবুল ইসলাম আদালতকে জানান, মামলার প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি সংগ্রহ করে নথি পর্যালোচনা করে অব্যাহতির আবেদন প্রস্তুত করতে পারেননি।
আনিসুল হকের আইনজীবী সুমন হোসেন আবেদন দিয়ে জানান, সিনিয়র আইনজীবী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তার পক্ষে আদালতে হাজির হয়ে শুনানি করা সম্ভব না। এজন্য সময় প্রয়োজন।
মামলার বিবরণ থেকে, ২০২৪ সালের ১৩ অগাস্ট সন্ধ্যায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, নিউমার্কেট থানার হত্যা মামলায় জড়িত আসামিরা সদরঘাট ২নং মসজিদ সংলগ্ন স্থানে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজ হেফাজতে রেখে অবস্থান করছিলেন।
তাৎক্ষণিকভাবে সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে হাতে-নাতে আটক হন। পরে তারা তাদের নাম-ঠিকানা জানায়। আটকের পর আসামি আনিসুল হকের কাছে থাকা ব্যাগে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়।
এ সময় সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, সাড়ে আট হাজার দিরহাম, ১৩ লাখ উজবেকিস্তানি সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুরি ডলার, ১৫০ পাউন্ড, ১৩২১ ইউরো, ৬২৩০ ভুটানের গুলট্রাম, ৩৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ওই বছরের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।