চরচা প্রতিবেদক

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সোনিয়া আক্তার আজ রোববার জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান।
শাওন বিন রহমান বলেন, “তার শরীরে ১০০ দগ্ধ ছিল। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলের দিকে মারা যান তিনি। এ ঘটনায় একই পরিবারের দশ জন দগ্ধ হয়ে আমাদের হাসপাতালে জরুরি বিভাগ এসেছিল।”
দগ্ধরা হলেন, রুবেল, সোনিয়া আক্তার, রোজা, রিয়া আক্তার, এনায়েত আলী, দেলেরা খাতুন, জুনায়েদ, ভাই হাবিব, আয়েশা আক্তার।
এর আগে, গত শুক্রবার উত্তরার কামারপাড়া ১০ নং সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশে আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।