বরিশাল প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের এক কনস্টেবল। আজ শুক্রবার দুপুরে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
আহত কনস্টেবলের নাম মৃণাল। মাথায় আঘাত পেয়েছেন তিনি। পরে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন শামীম মোল্লা, মুনসুর মোল্লা, আলাউদ্দিন ও আরিফ মোল্লা। আটকরা উজিরপুর উপজেলার হানুয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, বরিশাল জেলা ডিবির সাত সদস্যের একটি দল খেয়াঘাট এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় অভিযানে বাধা দেওয়াকে কেন্দ্র করে ডিবি সদস্যদের সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে অভিযুক্ত আরিফ মোল্লা তার কাছে থাকা সন্দেহভাজন মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুঁড়ে ফেলেন। পরে ডিবি পুলিশের কনস্টেবল মৃণাল পুকুর থেকে সেটি উদ্ধারের চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে।
উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।