Advertisement Banner

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
ফাইল ছবি

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় একটি হাফেজি মাদ্রাসা থেকে আব্দুল্লাহ (১০) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বনশ্রীর কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার টয়লেটের ভেতর থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। সে মাদ্রাসাটির হাফেজি বিভাগের শিক্ষার্থী ছিল।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

শিশুর পরিবারের অভিযোগ, আব্দুল্লাহকে গলায় গামছা পেঁচিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, শিশুটির পায়ুপথে অস্বাভাবিক ফাঁকা পরিলক্ষিত হয়েছে। এ ছাড়া বলাৎকারের ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহের আবেদন করা হয়েছে।

সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

সম্পর্কিত