Advertisement Banner

ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের আশঙ্কা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের আশঙ্কা
দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে পড়ে গেছে। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। আজ বুধবার বিকেলে ৩ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪০ এর বেশি যাত্রী ছিলেন।

রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, “আমি ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি যাত্রীবাহী ছিল। উদ্ধার কার্যক্রম শুরু হলে হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে।”

তিনি আরও বলেন, সৌহার্দ্য পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশের এসপি আবদুল্লাহ আল মামুন বলেন, “বাসটিতে ৪০ জনের বেশি মতো যাত্রী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ৫-৭ জন যাত্রী সাঁতরে উঠতে পেরেছেন বলে জেনেছি।”

জানা যায়, গোয়ালন্দ ফায়ার স্টেশনের ১টি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের ১টি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরও ২টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্তৃক পানির নিচে বাস শনাক্ত করা গেছে। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী যান হামজার সহযোগিতায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।

সম্পর্কিত