চরচা প্রতিবেদক

ধীরে ধীরে কমতে শুরু করেছে বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে। ফলে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।
গতকাল মঙ্গলবার দেওয়া এক আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও কুমিল্লায়। ঢাকা, সিলেট ও বরিশাল ছাড়া অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সামগ্রিকভাবে বৃষ্টিপাত কমতির দিকেই রয়েছে এবং আগামী দিনগুলোতে তা আরও কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, আগামী বৃহস্পতিবার দেশের রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, বৃহস্পতিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে টানা কয়েকদিন গরমের অনুভূতি বাড়তে পারে।