Advertisement Banner

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২তম সভা। ছবি: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

২০২৫ সালের মুনাফার উপরে ডিভিডেন্ড ঘোষণা করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। বিগত বছরের ধারাবাহিকতায় এবছরও নতুন ডিভিডেন্ড ঘোষণা করলো ব্যাংকটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩০ এপ্রিল রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫২তম সভায় ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

এছাড়া সভায় গত বছরের আর্থিক বিবরণীর অনুমোদনসহ বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

সভায় আরও অংশ নেন পর্ষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদসহ পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় এবং উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব।

সম্পর্কিত