বরিশাল প্রতিনিধি

বরিশালে ড্রেন নির্মাণ কাজ চলাকালে দেয়াল ধসে জোবায়ের ইসলাম (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইনস এলাকার ওয়াইডব্লিউসি গলিতে এ ঘটনা ঘটে।
মৃত জোবায়ের ইসলাম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।
সহকর্মী শ্রমিকরা জানিয়েছেন, প্রতিদিনের মতো তারা ড্রেন নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ পাশের একটি দেয়াল ধসে পড়তে শুরু করলে সেখানে কর্মরত তিন শ্রমিকের মধ্যে দুইজন দ্রুত সরে যেতে সক্ষম হন। তবে জোবায়ের হোঁচট খেয়ে ড্রেনের ভেতরে পড়ে যায়। এ সময় দেয়ালটির একটি অংশ তার পিঠের ওপর এসে পড়ে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে ঠিকাদার মো. অভি বলেন, “প্রায় সাড়ে তিন ফুট গভীর করে ড্রেন খনন করা হয়েছিল। তবে দেয়ালটি ধসে পড়ার কোনো সম্ভাবনা ছিল বলে মনে হয়নি। কী কারণে হঠাৎ দেয়ালটি ভেঙে পড়ল, তা বুঝতে পারছি না।”
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, “মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”