চরচা প্রতিবেদক

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়েছে। সাড়ে চারটা পর্যন্ত নিজেদের জনপ্রতিনিধি বেছে নেওয়া ও গণভোটে হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন ভোটাররা।
২০২৪ সালে গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম দেশে বড় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার সংসদ প্রতিনিধি নির্বাচনের পাশাপাশি গণভোটও হয়েছে।
সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিভিন্ন দেশে জেন-জি নেতৃত্বাধীন কোনো গণঅভ্যুত্থানের পর এটিই বিশ্বের প্রথম নির্বাচন। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।