চরচা ডেস্ক

দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সহায়তার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সাথে দুটি চুক্তি সই করেছে ঢাকা ব্যাংক পিএলসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাইকা-এর অর্থায়নে পরিচালিত ‘ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এবং বিশেষ এসএমই ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় এই চুক্তিগুলো সই হয়।
প্রকল্পের অধীনে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মাত্র ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। যেখানে নারী উদ্যোক্তারা বিশেষ অগ্রাধিকার পাবেন। অন্যদিকে প্রোগ্রামের আওতায় উৎপাদন ও সেবা খাতের অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তারা মাত্র ৮ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং ঢাকা ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান, আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন এবং ঢাকা ব্যাংকের ইভিপি ও এমএসএমই অ্যান্ড ইমার্জিং বিজনেস ডিভিশনের প্রধান মো. মাহবুবুর রহমান পলাশসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।