Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৫: ৫৪
বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বৈশ্বিক সার ও জ্বালানি বাজারে মূল্য ও সরবরাহের অস্থিরতা মোকাবিলা, খাদ্য নিরাপত্তা বজায় রাখা এবং দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক।

Advertisement

আজ শনিবার (২৭ জুন) বিশ্বব্যাংক জানায়, এর মধ্যে ৩০ কোটি ডলার জরুরি খাদ্য নিরাপত্তা সহায়তা প্রকল্পের আওতায় বাংলাদেশের আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে সময়সীমাভিত্তিক অর্থায়ন করা হবে। আমন মৌসুমের জন্য চলতি বছরের জুলাই থেকে অক্টোবর এবং বোরো মৌসুমের জন্য অক্টোবর থেকে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত এই অর্থ ব্যবহার করা হবে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাংক জানায়, প্রকল্পটির আওতায় ৬ লাখ মেট্রিক টন প্রয়োজনীয় সার আমদানি করা হবে। এর অর্ধেক হবে ইউরিয়া সার। এতে ক্ষুদ্র কৃষকদের চাষ করা প্রায় ১৪ লাখ হেক্টর ধান উৎপাদন এলাকা প্রকল্পের আওতায় আসবে।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেম বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে খাদ্য, সার ও জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সীমিত আর্থিক সক্ষমতা বাংলাদেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ক্ষুদ্র কৃষক, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর।”

তিনি বলেন, “সার সরবরাহ নিশ্চিত, কর্মসংস্থান ও জীবিকা রক্ষা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে বিশ্বব্যাংক দ্রুত সহায়তা নিয়ে এগিয়ে এসেছে।”

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও প্রকল্পের টাস্ক টিম লিডার সোলাইমানি কুলিবালি বলেন, “বাংলাদেশের খাদ্য নিরাপত্তা আমন ও বোরো ধানের মৌসুমের ওপর নির্ভরশীল। এই দুই মৌসুমে দেশের মোট ধান উৎপাদনের প্রায় ৯০ শতাংশ হয়। এ ছাড়া, দেশের প্রায় অর্ধেক মানুষ কৃষি খাতে নিয়োজিত।”

তিনি বলেন, সার সরবরাহে কোনো বিঘ্ন ঘটলে শুধু খাদ্য নিরাপত্তাই হুমকির মুখে পড়বে না, বরং দারিদ্র্য বাড়বে এবং কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে।

অন্যদিকে, ৭১ কোটি ৩০ লাখ ডলারের জরুরি পরিস্থিতি মোকাবিলা প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলোকে দ্রুত সহায়তা দিতে ব্যবহার করা হবে।

এই প্রকল্পের মাধ্যমে নগদ অর্থ সহায়তা ও জীবিকা সহায়তা দেওয়া হবে, যাতে সংকটের সময় মানুষের আয় স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থান রক্ষা করা যায়।

এ ছাড়া, খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি, পানি এবং অন্য জরুরি সেবা চালু রাখতে জ্বালানি সরবরাহেও অর্থায়ন করা হবে। প্রকল্পের অর্থ চলতি ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে ছাড় করা হবে।

বিশ্বব্যাংকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিশেষজ্ঞ ও প্রকল্পের টাস্ক টিম লিডার লেসলি জিন ইউ কারদেরো বলেন, “এই প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাংকের সংকট প্রস্তুতি ও মোকাবিলা ব্যবস্থার আওতায় বাংলাদেশ দ্রুত অর্থ ব্যবহারের সুযোগ পাবে।”

তিনি বলেন, বিদ্যমান প্রকল্পগুলোর অব্যবহৃত অর্থ পুনর্বিন্যাস করে যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে তা পৌঁছে দেওয়া এবং সংকটের প্রভাব থেকে মানুষ, ব্যবসা ও কর্মসংস্থান সুরক্ষিত রাখা হবে।

বিষয়: বাংলাদেশখাদ্যডলারবিশ্বব্যাংকসহায়তা
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।