চরচা প্রতিবেদক

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার ব্রিজের উপর গাড়ির নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখনো তার নাম পরিচয় জানা যায়নি।
বুধবার দিবাগত ভোর চারটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশ খবর পেয়ে আইনি প্রক্রিয়ার শেষে আজ দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেমরা থানার উপকরিদর্শক (এস আই) শীতল কুমার জানান গতকাল ভোররাতে আমরা বিষয়টি জানতে পারি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এস আই আরো বলেন, “ঘটনার আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে। আমরা ইতিমধ্যেই সিআইডির ক্রাইম ইউনিটকে নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য খবর দিয়েছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”