চরচা প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাবেদুর রহমান জানান, শারীরিক নানা জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিলেন তার বাবা। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়েছে।
গ্রামের বাড়িতেই মোশাররফ হোসেনকে দাফন করা হবে বলেও জানান সাবেদুর রহমান।
প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করা মোশাররফ হোসেন একাধারে রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সফল শিল্পপতি ছিলেন। মিরসরাই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য হয়েছিলেন তিনি।