চরচা ডেস্ক

ভারতের জনপ্রিয় ও কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। আজ রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আশা ভোসলের ছেলে আনন্দ ভোঁসলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার অসুস্থ অবস্থায় আশা ভোসলেকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তার নাতনি জনাই ভোসলে ইন্সটাগ্রামে জানিয়েছিলেন, “আমার দিদিমা আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি এবং বুকের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।”
আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন আশা ভোসলে।
দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন।
আশা ভোসলে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাকে ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।