চরচা ডেস্ক

দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান বলে জানিয়েছে ভাগনি কিযী তাহনিন।
কথাসাহিত্যিক কিযী তাহনিন ফেসবুকে তার মামার মৃত্যুর খবর জানিয়ে লেখেন সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আজ মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আতাউর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন কিযী তাহনিন।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী নাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত তিনি। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদক পেয়েছেন।