চরচা প্রতিবেদক

কাজুবাদাম চাষকে উৎসাহ দিতে এর আমদানিতে শুল্ক বৃদ্ধি ও সংশ্লিষ্ট শিল্পকে প্রতিরক্ষণ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণায় এমন তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট উপস্থাপন শুরু হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটিই প্রথম বাজেট অধিবেশন।
বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী বলেন, ‘‘দেশীয় চাষ ও উৎপাদনকে উৎসাহিত করার উদ্দেশ্যে অপ্রক্রিয়াজাত কাজুবাদাম এবং প্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি। তবে দেশে উৎপাদকগণ কর্তৃক অপ্রক্রিয়াজাত কাজুবাদাম আমদানি শুল্ক ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।”