Advertisement Banner

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে। ছবি: শাহ্জালাল ইসলামী ব্যাংকের সৌজন্যে

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার এ উপলক্ষে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়সহ দেশের সব শাখা ও উপশাখায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

একই দিনে ব্যাংকের ১২টি নতুন এসএমই বিনিয়োগ পণ্যও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রাজধানীতে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ ও স্বাধীন পরিচালক মো. রিয়াজুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৫ বছরে শাহ্জালাল ইসলামী ব্যাংক দেশের কৃষি, শিল্প, বাণিজ্য, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে ব্যাংকটির ১৪২টি শাখা, পাঁচটি উপশাখা, প্রায়োরিটি ব্যাংকিং ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, এটিএম বুথ ও এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ব্যাংকটির মোট আমানতের পরিমাণ প্রায় ৩১ হাজার কোটি টাকা এবং মোট বিনিয়োগ প্রায় ৩০ হাজার কোটি টাকা।

মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই গ্রাহকদের আন্তরিক সেবা দিয়ে আসছে। গ্রাহকের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি।

মো. ইউনুস বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির অংশীদার হতে পেরে ব্যাংকটি গর্বিত। ভবিষ্যতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্পর্কিত