‘এবার সংসদে ৩০% মানুষের প্রতিনিধিত্ব নেই’, আ. লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
‘এবার সংসদে ৩০% মানুষের প্রতিনিধিত্ব নেই’, আ. লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা
রুমিন ফারহানা। ছবি: ফেসবুক

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা বলেছেন, “এবার দেশের ৩০ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন (প্রতিনিধিত্ব) থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে।”

আজ এমপি হিসেবে শপথ নেওয়ার পর এই মন্তব্য করেন তিনি। সংসদে এবার আওয়ামী লীগ নেই, এটাকে কীভাবে দেখেন–সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

উল্লেখ্য, আজ শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন রুমিন ফারহানা, সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেননি তিনি।

সম্পর্কিত