Advertisement Banner

বসুন্ধরা শপিংমলের ৮ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বসুন্ধরা শপিংমলের ৮ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে বসুন্ধরা সিটি শপিংমলের অষ্টম তলা থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ২৭ বছর হলেও এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা শপিংমলের নিরাপত্তাকর্মী রফিক জানান, ঈদ উপলক্ষে মার্কেটে ক্রেতা-বিক্রেতার ভিড় ছিল। এ সময় হঠাৎ লেভেল-৮ থেকে ওই যুবক নিচে পড়ে আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক সেই যুবককে মৃত ঘোষণা করেন।

রফিক আরও বলেন, “যুবকটি নিজে লাফ দিয়েছিলেন নাকি কেউ তাকে ধাক্কা দিয়েছে, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তায় সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত