চরচা প্রতিবেদক

আজ রোববার, সপ্তাহের প্রথম কার্যদিবস। অফিসে যাওয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে বাড়ির দরজা খুলেই বললেন মুচকি হেসে বললেন, ‘চলেন যুদ্ধে যাই।’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে নিয়মিত দৃশ্যপটের কিছুটা ব্যতিক্রমই ঘটল। উপস্থিত সকলে একটু হকচকিয়ে গেলেও পরক্ষণেই কারওরই বুঝতে বাকি রইল না প্রধানমন্ত্রী ‘যুদ্ধ’ বলতে দেশ পরিচালনাকেই বুঝিয়েছেন! প্রধানমন্ত্রী তিন শব্দের বাক্যে দেশ গঠনে তার প্রতিদিনের সংগ্রামের কথাই বলেছেন!
প্রধানমন্ত্রী যখন এই কথা বললেন, তখন প্রতিদিনের মতো পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানালেন, সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশ্যে গুলশানের বাড়ি থেকে বের হন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার আগে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেই প্রস্তুতি নিয়ে তারা যখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন বাড়ির দরজা খুলেই চিরাচরিত হাসি মুখে সবার উদ্দেশ্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
আতিকুর রহমান রুমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। রোববার সারাদিন বেশ কয়েকটি বৈঠক আছে তার। প্রধানমন্ত্রীর আজকের অনুষ্ঠান সূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।