চরচা ডেস্ক

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে একটি নতুন বহির্বিভাগ (আউটপেশেন্ট) চিকিৎসা ইউনিটের উদ্বোধন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি এই ইউনিটটি নির্মাণ করে দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই ইউনিটটি চালু হওয়ার ফলে হাসপাতালের চিকিৎসা সেবার পরিধি আরও বিস্তৃত হবে, যা বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
হাসপাতালের বোর্ড চেয়ারম্যান এ কে এম আজিজুল হক এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়াতে বেসরকারি খাতের এমন সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বর্তমানে দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব ও সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই জাতীয় সংকট মোকাবিলায় বেক্সিমকো ফার্মা মন্ত্রণালয়ের কাছে তিনটি ভেন্টিলেটর হস্তান্তর করেছে।
বেক্সিমকো ফার্মার প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা বলেন, “একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা জনস্বাস্থ্যের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে জাতীয় সংকটের সময়ে এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস এবং পরিচালক মাহবুবুল হক।