বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ‘বডি স্প্রের’ তীব্র ঘ্রাণে অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নবম শ্রেণির এক শিক্ষার্থী তার সহপাঠীদের ‘পারফিউম বডি স্প্রে’ দিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আশপাশে থাকা কয়েকজন শিক্ষার্থী তীব্র ঘ্রাণে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমিভাব অনুভব করতে শুরু করে। পরে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে চিকিৎসা দেওয়ার পর দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন– কনা, আনিকা, অন্তরা, ইসরাত, সুমাইয়া, লামিয়া, মারুফ, লিসান, জিসান, মাহিন, তানজু, তানজিলা, শারামনি, সাদিয়া ও বিথী। তাদের সবার বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া জানান, ক্লাস চলাকালে এক শিক্ষার্থী বডি স্প্রে ব্যবহার করলে তীব্র ঘ্রাণে আশপাশের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়। ব্যবহৃত স্প্রের বোতলটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজিত ঢালি জানান, হাসপাতালে আনা ১৫ শিক্ষার্থীর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের চিকিৎসা পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।