সারজিস আলমের হার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সারজিস আলমের হার
এনসিপি নেতা সারজিস আলম। ছবি: ফেসবুক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম পঞ্চগড়-১ আসনে ৮ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন। ধানের শীষ প্রতীক নিয়ে জিতেছেন ব্যারিস্টার নওশাদ জমির। তিনি পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, সারজিস আলম শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

এ আসনে মোট ১৫৬ কেন্দ্রে ৪ লাখ ৬৩ হাজার ৭০০ জনের মধ্যে ভোট দেন ৩ লাখ ৫৮ হাজার ৯৬৭ জন। ভোট বাতিল হয়েছে ৮ হাজার ৯৪২ জনের। ভোট পড়ার হার ৭৭ দশমিক ৪১ শতাংশ।

সম্পর্কিত