রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মতিহার থানার কাজলা এলাকায় এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে এই হামলার শিকার হন নন্দিনী ঘোষ নামের ওই শিক্ষার্থী।
নন্দিনী স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। ঘটনার দিন তিনি ব্যবহারিক খাতা প্রস্তুতির কাজে স্কুলে গিয়েছিলেন। কাজ শেষ করে ফেরার পথেই এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নিয়ে অতর্কিত ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলায় গুরুতর আহত অবস্থায় নন্দিনীকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হামলাকারীকে শনাক্ত করতে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।