চরচা প্রতিবেদক

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ।
আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, সহিংসতা ও অনিয়মের কিছু অভিযোগ এসেছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আখতার আহমেদ বলেন, বেলা ১২টা পর্যন্ত সারা দেশে ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। কোনো কেন্দ্রে ভোট বন্ধ হয়নি।
দেশে ৪২ হাজারের বেশি ভোট কেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনার কার্যক্রম শুরু হবে।