চরচা প্রতিবেদক

ঈদের যাত্রা ও ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
আজ রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপি কমিশনার।
কমিশনার বলেন, রমজান মাসে অফিস শেষে নগরবাসী যেন স্বস্তিতে বাসায় ফিরতে পারেন, সে জন্য ট্রাফিক বিভাগ অতিরিক্ত অন্তত ৬০০ ট্রাফিক পুলিশ মোতায়ন করেছে।
টার্মিনাল ও প্রবেশমুখে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে জানিয়ে কমিশনার বলেন, রাজধানীর চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশন ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে নয়টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। টার্মিনালগুলোতে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।
ঈদের আগে-পরে তিন দিন ভারী যান চলাচল বন্ধ
ডিএমপি কমিশনার বলেন, ঈদের আগে ও পরে তিন দিন জরুরি পণ্যবাহীবাহী যান ছাড়া ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। এতে মহাসড়কে যানজট কমবে বলে আশা করছে ডিএমপি।
ঢাকা থেকে বের হওয়ার সময় কুড়িল-আব্দুল্লাহপুর, গুলিস্তান-সাইনবোর্ড, আরামবাগ-আমিনবাজার, ফুলবাড়িয়া-তাঁতিবাজার, বসিলা ব্রিজসহ গুরুত্বপূর্ণ এক্সিট রোডগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে নগরবাসীকে।
ঈদে ফাঁকা রাজধানীতে বাড়তি টহল
ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, ঈদের সময় রাজধানী ফাঁকা থাকায় অপরাধ ঠেকাতে টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে। ডিএমপির পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট ও মাউন্টেড পুলিশ মোতায়ন থাকবে।
রাজধানীতে প্রতিদিন ৩০০টির বেশি মোবাইল পেট্রোল টিম ও ৭০টির বেশি চেকপোস্ট কাজ করছে বলে জানান কমিশনার।
নাগরিকদের সতর্কতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদে বাড়ি ছাড়ার আগে দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা, সিসিটিভি সচল রাখা, গ্যাস-বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করা এবং নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে রাখার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক গতিবিধি দেখলে ৯৯৯ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঈদের দিন ও পরবর্তী কয়েকদিন পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বনানী–আব্দুল্লাহপুর ও অভিজাত এলাকায় ওভারস্পিডিং ও মোটর রেসিং রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
কমিশনার বলেন, ডিএমপি ট্রাফিক বিভাগ দুই সিটি করপোরেশন, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ এবং রাজউকের সঙ্গে সমন্বয় করে রাস্তা সংস্কার ও ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করছে।