চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দু-এক দিন আগে বসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এর এক দিন পরই বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক হতে হবে। সেই হিসেবে আগামী ১৫ মার্চের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হবে। এই অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি।
সাধারণত নিয়ম অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সংসদের স্পিকার। তবে এবার স্পিকার না থাকায় সংসদ কে শুরু করবেন তা নিয়ে আলোচনা রয়েছে।