চরচা প্রতিবেদক

ক্ষুদ্র ব্যবসায়ী এবং মুদি দোকান করের আওতার বাইরে থাকবে বলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ সোমবার জাতীয় সংসদে বাজেটের ওপর সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী জানান, সরকার ট্যাক্স নীতি প্রণয়নে একটি বড় ধরনের পরিবর্তন আনতে চায়।
আমির খসরু বলেন “পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা-বাণিজ্য প্রসারের উদ্যোগ নিয়েছি। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্রবিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেইটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি।”
মন্ত্রী বলেন, “আমি এ বিষয়ে আশ্বস্ত করতে চাই, কাঁচাবাজার, ক্ষুদ্র মুদি দোকান এর আওতার বাইরে থাকবে। এটা নিয়ে একটু কনসার্ন ছিল এজন্য আমি জোর দিয়ে বললাম, যে মুদির দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আসবে কিনা এরা করের আওতার বাইরে থাকবে।
এছাড়াও ড্যাশবোর্ডের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে নজরদারি করা হবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু। এই ড্যাশবোর্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে বলেও জানান তিনি।