Advertisement Banner

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছবি: ভিডিও থেকে নেওয়া

একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন।

রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সড়ক পথে চকরিয়ায় পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন, মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

দিনের কর্মসূচি অনুযায়ী ভিত্তি প্রস্তর স্থাপন এবং বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভা, সন্ধ্যায় সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান মেরিন ড্রাইভ সড়ক ঘুরে দেখবেন।

প্রধানমন্ত্রী কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে কক্সবাজারে তারেক রহমানের এটি প্রথম সফর। আজ সন্ধ্যায়ই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সম্পর্কিত