ফের ভূমিকম্পে কাঁপল দেশ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ফের ভূমিকম্পে কাঁপল দেশ
প্রতীকী ছবি: চরচা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ সারা দেশ। আজ শুক্রবার বেলা ১টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ,

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।

এরআগে গতকাল বৃহস্পতিবারও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকবার ভূকম্পন অনুভূত হয়।

সম্পর্কিত