Advertisement Banner

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ শুক্রবার থেকে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী একথা জানান।

তিনি বলেন, ‘‘ শুক্রবার থেকে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নারী আসনের জন্য মনোনয়ন ফরম পাওয়া যাবে। সকাল ১১টা থেকে এই ফরম সংগ্রহ করা যাবে। ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।”

‘‘ মনোনয়ন ইচ্ছুক প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিতে হবে ১২ এপ্রিলের মধ্যে। জমা দেওয়ার সময়ে জমানত দিতে হবে ৫০ হাজার টাকা।”

আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।

নির্বাচন কমিশন সচিব জানান, আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

সম্পর্কিত