Advertisement Banner

শিশু মৃত্যু নিয়ে আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
শিশু মৃত্যু নিয়ে আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ছবি: বাসস

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের যে জবাব হাসপাতালটি দিয়েছে তা সন্তোষজনক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ যে জবাব দিয়েছে তার বেশিরভাগই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট সকলদের সঙ্গে বসে আলোচনা করে এই বিষয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্ত্রী জানান, রোববার বিকেল ৫টায় শোকজের জবাব দেওয়ার কথা থাকলেও ৪৮ ঘণ্টা বাড়িয়ে মঙ্গলবার বিকেল ৫টায় জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৭ মে ভোররাত আনুমানিক ৫টা হতে সকাল ৯টার মধ্যে ছয়জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যু হয়। এ অবস্থায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল হবে না, জানতে চেয়ে হাসপাতালটিকে শোকজ করে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্পর্কিত