চরচা প্রতিবেদক

রাজধানীর শ্যামপুর থানাধীন একটি ভাড়া বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার পুলিশ ঘটনাস্থল থেকে একটি কক্ষের খাটের ওপর উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
নিহত মনির ধোলাইপাড় এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, এ সময় তার চোখ ও মুখে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবল মিত্র বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তার চোখ ও মুখে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।”
রুবল মিত্র আরও জানান, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।