চরচা প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘আকসা’র চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।
ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকা থেকে প্রথমে ইমরান চৌধুরীকে আটক করা হয়। এরপর সকালে কেরাণীগঞ্জের জিয়ানগর থেকে মোস্তাকিম চৌধুরী এবং দুপুরে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ এলাকা থেকে রিপন ও আবু বকরকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড তাজা গুলি, তিনটি গুলির খোসা, ড্রোন ও ড্রোন তৈরির সরঞ্জাম, মেটাল ডিটেক্টর এবং উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তাররা উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের নাশকতার ছক আঁকছিল। ‘আকসা’র এই সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।