রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলায় তীব্র গরমের মাঝে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আলম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আজ বুধবার দুপুরে কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আলম উপজেলার বাকশৈল গ্রামের মনছের আলীর ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন আলম। একপর্যায়ে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে থাকা লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও তিনি আগেই মারা যান।
ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন বলে তারা খবর পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি আরও বলেন, এটি একটি আকস্মিক ঘটনা হওয়ায় এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।