চরচা ডেস্ক

গ্রাহকদের আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নতুন চারটি উপশাখা উদ্বোধন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নতুন উপশাখা চারটি হলো, পিরোজপুরের স্বরুপকাঠীর মিয়ারহাট উপশাখা, মাদারীপুরের শিবচরের শিবচর উপশাখা, ঢাকার কদমতলীর মেরাজনগর উপশাখা এবং ভোলার ভোলা বাংলাবাজার উপশাখা।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই উপশাখাগুলো উদ্বোধন করেন।
মতিউল হাসান বলেন, “প্রতিষ্ঠার ২৭ বছর পার করে মার্কেন্টাইল ব্যাংক এখন জনসাধারণের জন্য আরও যুগোপযোগী ও মানসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। নতুন এই ৪টি উপশাখা চালু হওয়ার পর দেশজুড়ে ব্যাংকের মোট উপশাখার সংখ্যা দাঁড়িয়েছে ৫২টিতে। এছাড়া দেশব্যাপী ১৫৩টি শাখা, ২০০টি এটিএম ও সিআরএম বুথ এবং ১৮৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ব্যাংকটি সেবা প্রদান অব্যাহত রেখেছে।”
অনুষ্ঠানে আরওউপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, ড. মো. জাহিদ হোসেন, ড. তাপস চন্দ্র পাল এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।