Advertisement Banner

আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে বসুন্ধরায় ‘ব্লেন্ডার'স চয়েস আনপ্লাগড’

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে বসুন্ধরায় ‘ব্লেন্ডার'স চয়েস আনপ্লাগড’
ইয়োগা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে ‘ব্লেন্ডার’স চয়েস আনপ্লাগড’। ছবি: ব্লেন্ডার’স চয়েস

আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে আগামী ২০ জুন রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে বিশেষ আয়োজন ‘ব্লেন্ডার'স চয়েস আনপ্লাগড’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের অন্যতম জনপ্রিয় চা কোম্পানি ইস্পাহানি টি লিমিটেড-এর প্রিমিয়াম ব্র্যান্ড ইস্পাহানি ব্লেন্ডার’স চয়েস সুস্থ জীবনযাপন, মানসিক প্রশান্তি এবং ইতিবাচক জীবনধারাকে উৎসাহিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানের শুরু হবে ভোরবেলায় একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। র‍্যালির শেষে অংশগ্রহণকারীরা বসুন্ধরা স্পোর্টস সিটিতে সমবেত হবেন এবং দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

অনুষ্ঠানে থাকবে যোগব্যায়াম সেশন, যোগব্যায়ামের গুরুত্ব এবং এর স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে বিশেষ আলোচনা, স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সচেতনতামূলক সেশন এবং অংশগ্রহণমূলক বিভিন্ন আয়োজন। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে অনুষ্ঠিত হবে ‘ব্লেন্ডার'স চয়েস আনপ্লাগড’-এর মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান, যেখানে উপস্থিত অতিথিরা উপভোগ করবেন প্রাণবন্ত সংগীত পরিবেশনা।

সম্পর্কিত