চরচা ডেস্ক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে খামেনির শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন।
এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে এই প্রক্রিয়া শুরু হবে। ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদে দাফন হবে খামেনির।
ইরানের সরকারি সূত্রগুলো জানিয়েছে, তেহরান, কোম এবং মাশহাদ—এই তিনটি প্রধান শহরে খামেনির মরদেহ নিয়ে শোক মিছিলের আয়োজন করা হবে। প্রয়াত নেতার শেষ ইচ্ছা অনুযায়ী প্রতিটি মিছিল অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে। রাষ্ট্রীয় এই অনুষ্ঠানগুলোতে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে দেশটির প্রশাসন।
গত ফেব্রুয়ারি মাসে ইরানজুড়ে চালানো ইসরায়েলি ও মার্কিন যৌথ বিমান হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী এই শীর্ষ নেতা। ১ মার্চ তার মৃত্যুর খবর রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হলেও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা জটিলতার কারণে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বারবার পিছিয়ে চার মাসেরও বেশি সময় পর এই চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে।