চরচা ডেস্ক

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। আজ বুধবার সকালে ইরানের ইসলামিক কোর বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা মার্কিন বাহিনীর হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলা এখনও অব্যাহত রয়েছে। এছাড়া জর্ডানেও মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানই এই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। এর জের ধরে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের উপকূলীয় বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালায়।
এক বিবৃতিতে মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টার ভূপাতিত করা এবং বাণিজ্যিক জাহাজে ইরানি আগ্রাসনের বিরুদ্ধে এটি একটি উপযুক্ত জবাব।
মার্কিন এই পদক্ষেপের পর পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিবৃতি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। তারা জানিয়েছে, ওয়াশিংটনের যুদ্ধবাজ সরকার মিথ্যা অজুহাত তুলে আজ ভোরে ইরানের জাস্ক, সিরিক এবং কিশম দ্বীপের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। মার্কিন এই হামলায় সিরিক এলাকার একটি টাওয়ার এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে।
এর প্রতিশোধ হিসেবেই পারস্য উপসাগরের তীরে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ড্রোন হামলা চালানো শুরু করেছে ইরান। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী আচরণ যদি অব্যাহত থাকে, তবে আগামীতে আরও কঠোর ও ভয়াবহ সামরিক পদক্ষেপ নেওয়া হবে।