Advertisement Banner

আইএফআইসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আইএফআইসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার ঢাকার আর্মি গলফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে এই সভাটি আয়োজন করা হয়।

সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা বর্তমান পরিচালনা পর্ষদের নেতৃত্বে ব্যাংকের ইতিবাচক অগ্রগতির প্রশংসা করেন। তারা জানান, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যাংকিং খাতের বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আইএফআইসি ব্যাংকের উল্লেখযোগ্য আমানত (ডিপোজিট) প্রবৃদ্ধি গ্রাহকদের আস্থা, কার্যকর ব্যবসায়িক কৌশল এবং ব্যাংকের প্রতি ক্রমবর্ধমান বিশ্বাসের প্রতিফলন।

সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন এবং সংবিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগসহ সকল নির্ধারিত এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়।

সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন বলেন, “পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা, আমানতকারীদের আস্থা জোরদার এবং দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ব্যাংকের আর্থিক ভিত্তি ও সম্পদের গুণগত মান উন্নয়ন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে ইতোমধ্যেই বেশ কিছু কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে।“

এই উদ্যোগগুলো ভবিষ্যতে ব্যাংকের ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে এবং প্রতিযোগিতামূলক অবস্থানে এগিয়ে যেতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. এবতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মো. মাহবুব কাসেম, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. গোলাম মোস্তফা, আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক মো. মনজুরুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তফা।

সম্পর্কিত