চরচা ডেস্ক

বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান পেশাগত ঝুঁকি মোকাবিলায় এক জরুরি সভা করেছে ‘কুইক রেসপন্স সাপোর্ট’ (কিউআরএস) টিম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত সভায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা জোরদার, হয়রানিমূলক মামলা বন্ধ এবং সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।
সভায় বক্তারা জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের সাংবাদিকরা বর্তমানে নিয়মিতভাবে ভয়ভীতি, সেন্সরশিপ, শারীরিক হামলা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার হচ্ছেন। বিশেষ করে এসব ঘটনায় জবাবদিহিতা ও ন্যায়বিচারের অভাব পরিস্থিতির আরও অবনতি ঘটাচ্ছে।
সংবাদমাধ্যম চরচা- এর সম্পাদক এবং কিউআরএস সদস্য সোহরাব হাসান বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা মানে সত্য বলার অধিকারকে সুরক্ষা দেওয়া। নিরাপদ পরিবেশ ছাড়া স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম বিকশিত হতে পারে না। একই সঙ্গে, প্রকাশিত খবরের ভিত্তিতে চিহ্নিত সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলো যথাযথ ও পদ্ধতিগতভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। এই যাচাই প্রক্রিয়াকে শক্তিশালী করতে কিউআরএস সদস্যরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন।”
বাংলাদেশে আইএমএস-এর প্রোগ্রাম ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে কার্যকর পদক্ষেপ শক্তিশালী করতে চাই এবং তাদের সামগ্রিক সুরক্ষার জন্য একটি সম্মিলিত প্রয়াস গড়ে তুলতে চাই। একই সঙ্গে, সাংবাদিকদের প্রয়োজন অনুযায়ী কার্যকর সহায়তা নিশ্চিত করতে একটি সুসংগঠিত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।”
কিউআরএস সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আজিজুল পারভেজ, অ্যাক্টিভিস্ট শারাবান তহুরা, উন্নয়ন পরামর্শক মনজুর রশীদ, জেন্ডার ও মিডিয়া বিশেষজ্ঞ আফরোজা সোমা, ও মিডিয়া ব্যক্তিত্ব দীপ্তি চৌধুরী।