শপথ না নেওয়ার ইঙ্গিত ১১ দলীয় জোটের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
শপথ না নেওয়ার ইঙ্গিত ১১ দলীয় জোটের
বাংলাদেশের সংসদ ভবন। ছবি: রয়টার্স

বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা দুটি শপথের কোনোটিই না নেওয়ার ইঙ্গিত দিয়েছে জামায়াত।

দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে বলেছেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথ গ্রহণ করবে কি-না এটা নিয়ে জোটভুক্ত দলগুলোর সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, “আগে থেকেই শিডিউল দেওয়া হয়েছে একই সাথে দুইটি শপথ পড়ানো হবে। এখন যদি বিএনপি সংস্কারের জন্য শপথ না নেয় তাহলে আমরা সংসদে গিয়ে কী করবো। ওই সংসদে গিয়ে কী হবে?”

আজ বেলা পৌনে ১১টায় বিএনপির নতুন এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টায় জামায়াতে ইসলামী এবং একটা এনসিপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত