Advertisement Banner

ব্যাংক এশিয়া ও র‍্যানকন ব্রিটিশ মোটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ব্যাংক এশিয়া ও র‍্যানকন ব্রিটিশ মোটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: ব্যাংক এশিয়ার সৌজন্যে

গ্রাহকদের জন্য এমজি (মরিস গ্যারেজ) ব্র্যান্ডের গাড়ি কেনা আরও সহজ করতে ব্যাংক এশিয়া পিএলসি ও র‍্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেডের মধ্যে একটি অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় ব্যাংক এশিয়া আকর্ষণীয় ও সহজ শর্তে অটো লোন সুবিধা প্রদান করবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং সৈয়দ জুলকার নাইন এবং র‍্যানকন ব্রিটিশ মোটরসের সিইও হোসাইন মাসনুর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এই উদ্যোগ গ্রাহকদের গাড়ি কেনার প্রক্রিয়া সহজ করবে এবং রিটেইল ব্যাংকিং সেবাকে গতিশীল করবে।

সম্পর্কিত