চরচা ডেস্ক

দেশের বরেণ্য চিত্রশিল্পী, শিক্ষাবিদ, পাপেট গবেষক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নাগরিক অধিকার ও সামাজিক সচেতনতামূলক প্ল্যাটফর্ম 'সম্মিলিত সামাজিক আন্দোলন'।
আজ সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী।
এক যৌথ শোকবার্তায় সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক সালেহ আহমেদ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় জানানো হয়, মুস্তাফা মনোয়ারের প্রয়াণে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গন এক অসামান্য আলোকবর্তিকাকে হারিয়েছে। তিনি তার দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে চিত্রকলা, শিশু-কিশোর সংস্কৃতি, শিল্পশিক্ষা এবং গণমাধ্যমে নানামুখী অনবদ্য অবদান রেখে দেশের সাংস্কৃতিক বিকাশে এক অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অনন্য সৃষ্টিশীলতা, গভীর মানবিক মূল্যবোধ এবং শিল্পচর্চার প্রতি নিখাদ নিবেদন আগামী প্রজন্মকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্মিলিত সামাজিক আন্দোলন বিশ্বাস করে—একজন সত্যিকারের শিল্পীর জীবন কেবল তার সৃষ্ট শিল্পকর্মেই সীমাবদ্ধ থাকে না, বরং সমাজের প্রতি তার দায়বদ্ধতা ও মানবিক চেতনার মধ্যেও তা চিরস্মরণীয় হয়ে থাকে। মুস্তাফা মনোয়ারের কর্ম ও আদর্শ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে কেবল সমৃদ্ধই করেনি বরং একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সৃজনশীল সমাজ গঠনের পথকে সুগম করেছে, যা চিরকাল প্রেরণা জুগিয়ে যাবে।