মন্ত্রিসভায় খলিলুর, জাতির সামনে উন্মোচিত হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং: নাহিদ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মন্ত্রিসভায় খলিলুর, জাতির সামনে উন্মোচিত হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং: নাহিদ
নাহিদ ইসলাম। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় রাখাকে বিএনপির ইলেকশনের ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করার ফলাফল হিসেবে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের নবনির্বাচিত এমপি নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার জাতীয় সংসদে শপথ নেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “খলিলুর রহমান যদি বিএনপির সরকারের অংশ হন, তাহলে কিন্তু প্রশ্ন আসবে যে, আগের অন্তর্বর্তী সরকারে তিনি ওই দলের হয়ে কাজ করেছেন। নির্বাচনে যে কারচুপি হয়েছে বা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা প্রমাণিত হয়েছে তার মন্ত্রিসভায় যোগ দেওয়ার মাধ্যমে।”

নাহিদ ইসলাম আরও বলেন, ”ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করার কারণ ছিল নিরপেক্ষতা। তখন কিন্তু ব্লেইম দেওয়া হয়েছিল। এরপর ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছিল।”

সম্পর্কিত