অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি

দেশে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি নবনির্বাচিত সংসদ সদস্য তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ দিয়েছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনটি গতকালই গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

সম্পর্কিত