চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্যে প্রায় ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধে দুই সপ্তাহ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। একই সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আলোচনায় বসবে দুই দেশ। তবে যুদ্ধবিরতির পরও লেবাননে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একদিনে সেখানে হামলা চালিয়ে ২৫৪ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে একটি সূত্র জানিয়েছে, লেবাননে হামলা চলতে থাকলে যুদ্ধবিরতি থেকে সরে ইসরায়েলে হামলার কথা বিবেচনা করতে পারে ইরান।
যুদ্ধ শুরুর পর গতকাল লেবাননে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। ভয়াবহতা এতটাই ছিল যে ১০ মিনিটে বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা হয়। লেবানন থেকে জাতিসংঘের কর্মকর্তা ইমরান রেজা বলেন, হামলায় এত মানুষ আহত হচ্ছেন, যা সামাল দেওয়ার ক্ষমতা লেবানন সরকারের নেই।
যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছিলেন , লেবাননসহ এ অঞ্চলের অন্যান্য দেশেও যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে ইসরায়েলি বাহিনী বলেছে, ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে তাদের অভিযান চলবে। লেবানন যুদ্ধবিরতির অংশ নয় বলে জানিয়েছে ট্রাম্পের হোয়াইট হাউসও।